প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন, প্রকল্পের প্রায় সব কাজ শেষ হওয়ার পর কেন সেটি বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে? তাদের মতে, প্রকল্পে অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে...