২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা আদর্শ স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থীই পাশ করতে পারেনি
এ বছর দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের একজনও পাশ করেনি । ফলে প্রতিষ্ঠানটি পাশের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে । এমন ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া
এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান আবদুল জলিল বলেন, স্কুলটিতে উচ্চ মাধ্যমিক শাখা চালু করার নিমিত্তে ২ জন শিক্ষার্থ ভর্তি হওয়ার পর তাদের বিয়ে হয়ে যায় । কলেজের সাথে তাদের কোন সম্পর্ক ছিলনা কিন্তুু তারা জোর জবরদস্তি করে ফরম ফিলাপ করে পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয়
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে সাধ্যমত মনিটরিং করে আসছি । এই প্রতিষ্ঠানে কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকায় ইতিমধ্যে কতৃপক্ষ উচ্চ মাধ্যমিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে
