সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চাঁদপুর জেলা পুলিশের অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ

সর্বশেষ গ্রেফতার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, লোভনীয় বিজ্ঞাপন, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।...