ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে

রবিবার (২২ নভেম্বর) সকালের পর বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

মৃত শহিদুল ইসলাম বরিশাল সদর উপজেলার বাসিন্দা। তিনি ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আগামী চার মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার পরিবার

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা পরিদর্শক শহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল। পরে অসুস্থবোধ করলে তিনি পুলিশ লাইনে ফিরে আসেন। ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়

তার মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বলে জানান পুলিশ সুপার