কক্সবাজারের রামুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মুহূর্তেই আনন্দযাত্রা রূপ নেয় বিষাদে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তার বোন কাশিফা জান্নাত (২০), তার তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা। পরিবার নিয়ে যাচ্ছিলেন আত্মীয়ের বাড়িতে, আনন্দযাত্রা রূপ নিল বিষাদে কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই ককটেল বিস্ফোরণ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২) ও কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০)।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক। নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং গুরুতর আহত হন বাকিরা। রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার পরিদর্শক মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, ট্রেন আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল।

চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে