কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখিলে ভয় পায়। তৃতীয় বিশ্বের দেশসমূহের অবস্থা প্রবাদের ঘর পোড়া গরুর মতো। ইরান যুদ্ধ লইয়া নূতন করিয়া অস্থিরতা শুরু হইতেছে।

যুদ্ধ শুরুর পর হইতে গত আট মাসে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন এবং বাজারব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হইয়াছে, তাহার মূল্য দিতে হইতেছে বিশ্বের সাধারণ মানুষকে। কিছুদিন ধরিয়া পরিস্থিতির উন্নতির ক্ষীণ সম্ভাবনা দেখা দিলেও সম্প্রতি...