বিদ্যুৎ নেটওয়ার্কের বাইরে থাকা গ্রামের বাড়িগুলোতে নতুন সংযোগ দিতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবে সরকার। এ জন্য সংসদ সদস্যদের প্রস্তাবিত এলাকার সংযোগ ব্যয় নিরূপণ করতে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।...
