কুমিল্লার মনোহরগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষায় নীলকান্ত ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থী অংশ নেয়। এতে ফেল করেছে ২৪৭ জন। ফলাফল প্রকাশিত হওয়ার পর উপজেলা ছাত্রদলের নেতারা ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন
জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণ করা ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৩ জন, অকৃতকার্য হয় ২৪৭...
