কক্সবাজারের উখিয়ার ইনানীতে অগভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে নির্গত হওয়া গ্যাসে লাগা আগুন চার দিনেও নিয়ন্ত্রণে আসেনি। অব্যাহত গ্যাস প্রবাহের কারণে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হওয়ায় ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে প্রশাসনিক কড়াকড়ি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন সেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে

এদিকে ভূগর্ভে কোনো অগভীর স্তর বা...