চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা দুই মাসের প্রশাসনিক অচলাবস্থা ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে এবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা দুই মাস ধরে চলে আসা এই সংকট নিরসনে দাবিতে শিক্ষার্থীরা ইতোপূর্বে মানববন্ধন, গণস্বাক্ষর, স্মারকলিপি, খোলা চিঠিসহ নানা কর্মসূচি পালন করলেও এবার প্রথমবারের...