রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সীমান্ত এলাকায় রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। ড্রোনগুলোর উৎস ও পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও...