একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়াই করে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮)। অথচ মৃত্যুর পর শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ পাননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই তাকে দাফন করতে হয়েছে স্বজনদের।

এ ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য,...