হাত-পা অচল, কথাও বলতে পারেন না, এমন বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন রংপুরের নিভৃতপল্লির এক যুবক জুবায়ের হোসেন উজ্জ্বল। হাত-পা কাজ না করায় মুখই হয়ে উঠেছে তার শরীরের সর্বাধিক কর্মক্ষম অঙ্গ। মুখ দিয়ে কলম ধরে চলেছে লেখাপড়া।
এখন পরনির্ভরশীলতা কাটিয়ে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে ব্যস্ত ২৬ বছর বয়সি...
