নেত্রকোনায় আবারও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকার একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
