যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে এক ভেনেজুয়েলার নাগরিককে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। এ সময় তার গাড়ি থেকে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে
বৃহস্পতিবার আটক ওই ব্যক্তির নাম রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পাশের একটি গাড়িতে তাকে সন্দেহজনক...
