‘নসীব’ সিনেমায় চার খলচরিত্রের একজন ছিলেন অভিনেতা সোহেল খান। গল্পের প্রয়োজনে তার চরিত্রটির মৃত্যুর দৃশ্য ধারণ করার কথা ছিল। কিন্তু সেই দৃশ্যের শুটিং শুরুর আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। তার মৃত্যুতে থমকে গেছে সিনেমাটির শুটিং ইউনিট

পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সোহেল খানের আরও তিন থেকে চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। এর মধ্যে ছিল তার চরিত্রের মৃত্যুর দৃশ্যও। দুই-তিন...