চলতি শতাব্দীর শুরু হইতেই বিশেষ করিয়া গ্লোবাল সাউথের দেশগুলি বিশ্বনেতাদের নিকট জলবায়ু সুবিচারের দাবি জানাইয়া আসিতেছে। তাহাদের দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য যাহারা সবচাইতে কম দায়ী, তাহারাই অধিক ক্ষতিগ্রস্ত হইতেছে। অথচ এই ক্ষতি মোকাবিলার সক্ষমতা তাহাদেরই সবচাইতে কম।
আপাতদৃষ্টিতে ছোট মনে হইলেও ‘জলবায়ু সুবিচার'—এই দুই শব্দের দাবি বাস্তবে অত্যন্ত জটিল। প্রতি বৎসর একই দাবি লইয়া...
