অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে
বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া...
