দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৪৫ জনে দাঁড়াল। এ ছাড়া ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন।...
