১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের গতির ঝড়ে দিশেহারা টাইগার ব্যাটাররা। মাত্র সাত বলের ব্যবধানে এক রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ১১ রানে বিদায় নেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। মার্কো ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি
দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে...
