ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বয়স যেন শুধুই একটি সংখ্যা তার কাছে। সময়ের সঙ্গে বয়স বাড়লেও সৌন্দর্য আর গ্ল্যামারে যেন এখনো সেই চিরচেনা পূর্ণিমা। নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা
নব্বই দশকের শেষভাগে চলচ্চিত্রে যাত্রা শুরু পূর্ণিমার। প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বয়স...
