টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গতকাল বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, বাগবাড়ী ও আশুলিয়ার জামগড়া এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে...