ক্ষমতাহীন বা ক্ষমতাসীন যে কোনো অবস্থান থেকেই জোরজবরদস্তি তথা নাশকতায় আওয়ামী লীগ হিম্মতওয়ালা দল। যে কোনো অঘটন ঘটিয়ে নিজেদের প্রাসঙ্গিক রাখার যাবতীয় চর্চায় সিদ্ধহস্ত। কারো কাছে দলটির বিশেষত্ব, সৌন্দর্য, কারো ভাষায় ন্যাচার অব পলিটিকস ।

সময়ের ব্যবধানে গত কদিন দলটি আবার সেই সক্ষমতার জানান দিচ্ছে। প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়াসহ নানা কাণ্ডকীর্তি। তা...