অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটে

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে

গণমাধ্যমে হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন

একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায়

কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। উনাকে পাওয়া যায়নি