নেত্রকোনায় মাহফিল থেকে ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করেন। পরে তারা গাড়িটিকে ধাওয়া করেন। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান নোমানী
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।...
