ভারতে দারিদ্র্য কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশে।

তবে পরিসংখ্যানের এই সাফল্যের বিপরীতে বাস্তব চিত্র ভিন্ন। দারিদ্র্যসীমা অতিক্রম করেও দেশটির লাখো মানুষ এখনো খাবার, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়...