গাজীপুরের কালিয়াকৈরে ১৯ বছর বয়সী এক নারী পোশাকশ্রমিককে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রতনপুর...