ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর এলাকায় ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে এনামুল হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত এনামুলকে ধরে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ তাকে আহত ও চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে

নিহত সুমাইয়া খাতুন কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।...