বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) সংশ্লিষ্ট বিচারককে অবশ্যই নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে।

বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত...