ভয়েজার-১! প্রায় অর্ধশতাব্দী ধরিয়া সে ছুটিতেছে অন্ধকার মহাকাশের বুক চিরিয়া। পিছনে পড়িয়া রহিয়াছে তাহার জন্মভূমি পৃথিবী, সূর্য, গ্রহ-উপগ্রহ, পরিচিত সৌরজগৎ।

সামনে কী আছে, তাহা সে জানে না। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করিয়াছিল নাসার এই মহাকাশযান। তখন ইহার আয়ুষ্কাল ধরা হইয়াছিল মাত্র পাঁচ বৎসর।

অথচ প্রায় ৪৯ বৎসর পর, ২০২৬ সালের ১৮ নভেম্বর, ইহা পৃথিবী হইতে এক আলোক দিবস দূরত্ব অতিক্রম করিয়াছে।...