ইসলামী ফ্রন্টের নেতা ও ইসলামী অনুষ্ঠানের টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ঘটনায় করা মামলায় ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে ১২ বছর পর মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো

রোববার (৮ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা...