বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ প্রিন্সেস বলাই যায় তাঁকে। বেশিরভাগ সময় দেখা দেন টিপিক্যাল প্যাস্টেল শেডের কিউট-সুইট আর ইনোসেন্ট প্যাস্টেল শেডে। আর তাই তো এমন ডার্ক লুকে তাঁকে যেন চেনাই যাচ্ছে না। হ্যালোইনের সাজে ব্ল্যাকপিংকখ্যাত কে-পপ তারকা লিসা নিজেকে রূপ দিয়েছেন এক মায়াবী অথচ ভীতিকর সুন্দর জলপরিতে। ঝলমলে ডার্ক স্কিন, তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো দাঁত আর লম্বা নখ; মিলিয়ে পৌরাণিক এই সাইরেনের চরিত্রকে যেন জীবন্ত করে তুলেছেন তিনি। সাজের প্রতিটি খুঁটিনাটি মুগ্ধ করার মতো। আবারও প্রমাণ করলেন, প্রতিবারই অসাধারণ ও নজরকাড়া লুকে চমকে দিতে তাঁর জুড়ি মেলা ভার

রূপালি লেজসহ একেবারে ডিটেইল্ড কালো সাইরেন মারমেইড কস্টিউমে সেজেছেন এবারের হ্যালোউইনে লিসা

ডার্ক মুডের আলো আঁধারিতে এমন ডার্ক লুকে চেনাই যাচ্ছে না লিসাকে

বডিকন হলটারনেক বডিসের কস্টিউমে প্রচুর ডিটেইলিং

হাতে ও বডির নিচের অংশে মারমেইডসুলভ আঁশের উপস্থিতি

এমন ডার্ক মেকওভারে সচরাচর দেখা যায় না লিসাকে

ধারালো দাঁর আর আলগা বিশাল নখে এসেছে ভৌতিক আমেজ

সারাগায়ে কালচে রূপালি চকচকে ফিনিশ। চোখে পেইল লেন্স

এক মায়াবী অথচ ভীতিকর সুন্দর জলপরি সেজেছেন লিসা

ছবি : লিসার ইন্সটাগ্রাম