চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র ছেলে

শিশুটির চাচা রুকন উদ্দিন বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে...