মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ হঠাৎ একদিন ব্যাংক হিসাবে দেখা গেল ১০ হাজার কোটি রুপি জমা হয়েছে। ভারতের রাজস্থানে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে ঘটেছে এই ঘটনা

রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন সমীর খান। বুধবার (২৮ অক্টোবর) নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে অ্যাপ চালু করেন তিনি।...