বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তার জীবনের শেষ রাতের নানা তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে প্রেমিকার সঙ্গে বিরোধ, উত্তরার একটি বারে মদ্যপান, পরে টঙ্গীতে মাদক কিনতে যাওয়া এবং পুলিশের ধাওয়ায় বন্ধুর পালিয়ে যাওয়ার বিবরণ দিয়েছেন মামলায় গ্রেপ্তার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তবে তাহসিফ কীভাবে তুরাগ নদে পড়ে মারা গেলেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।...