রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরেও শেষ হয়নি। এরই মধ্যে চার দফা বাড়ানো হয়েছে নির্মাণের মেয়াদ। অথচ এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ কাজ শেষ করতে আরও কত সময় লাগবে, তা নিয়েও রয়েছে সংশয় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের কয়েক হাজার মানুষ। দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি স্থানীয়দের
সম্প্রতি সরেজমিনে...
