সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও উল্লাপড়া উপজেলার বিভিন্ন গ্রামে নারীরা টুপি বানিয়ে সংসারে সচ্ছলতা এনেছে। জানা গেছে, কাজীপুরের চালিতাডাঙ্গা, চর ভানুডাঙ্গা অন্যদিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুরি, পুরান ভেড়া, তেলকুপি গ্রামের স্কুলপড়ুয়া মেয়ে, মধ্যবয়সি নারী, বৃদ্ধ নারীরা সুইসুতার দ্বারা তৈরি করছেন বিভিন্ন ধরনের বাহারি নকশার টুপি। এখানকার তৈরি টুপি পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।...