আজ থেকে প্রায় আড়াই শ বছর আগে যে বাড়িকে ঘিরে গড়ে উঠেছিল খুলনা মহানগরীর জনপদ, বাণিজ্য আর নগরায়ণের প্রাথমিক ইতিহাস। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ, ভগ্ন খুলনার প্রথম সেই দালান বাড়িটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীলকরদের স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক স্থাপনার নাম ‘চার্লির কুঠিবাড়ি’।

সংস্কার ও সংরক্ষণের অভাবে এমনিতেই জরাজীর্ণ হয়ে পড়েছিল স্থাপনাটি। এর ওপর ইট, কাঠ...