বর্তমানে জনজীবনে স্বাস্থ্যসেবা এক প্রকার পণ্য এবং চিকিৎসা যেন এক অবধারিত দরকষাকষির বিষয়ে পরিণত হইয়াছে। অথচ চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত।

আধুনিক কল্যাণকর রাষ্ট্রে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতি অগ্রাধিকার প্রদানের বিকল্প নাই। কেননা ইহা ছাড়া দক্ষ ও সবল জনশক্তির বিকাশ আশা করা যায় না। জাতীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য...