স্বামী: শুনছ, কিছু লাইগব নাকি?

স্ত্রী: পাগল নাকি! মাসের শেষ…। তবে এক কেজি আলু আইনো

স্বামী: আর?

স্ত্রী: না না, আর কিছু না

স্বামী: টমেটো?

স্ত্রী: হ্যাঁ হ্যাঁ, আইনো

স্বামী: আর?

স্ত্রী: ও, আধা কেজি শিম আইনো

স্বামী: আর?

স্ত্রী: না না, আর কিছু না। তবে পারলে আধা কেজি গুঁড়া মাছ আইনো

স্বামী: আর?

স্ত্রী: আর সব তো আছেই

স্বামী: আর?

স্ত্রী: আচ্ছা, এক কেজি মাংস আইনো। অনেক দিন খাওয়া হয় না

স্বামী: আর?

স্ত্রী: ১০০ গ্রাম গরমমসলা আইনো। মাংস রান্না করব যখন, মসলা না হলে চলে?

স্বামী: আর?

স্ত্রী: ও হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা একটু আইনো। বাসায় প্রায় শেষ

স্বামী: আর?

স্ত্রী: কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু আইনো

স্বামী: আর?

স্ত্রী: পাঁচ কেজি চাল আইনো। ডালও একটু আইনো

স্বামী: আর?

স্ত্রী: আরে বাবা, আর কী! এক লিটার তেল, এক কেজি চিনি, আধা কেজি লবণ আইনো

স্বামী: আর?

স্ত্রী: চা-পাতা, দুধ, বিস্কুটও আইনো। সকালে নাশতায় লাগবে

স্বামী: আর?

স্ত্রী: ও হ্যাঁ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ডিটারজেন্টও শেষ

স্বামী: আর?

স্ত্রী: বাচ্চার জন্য দুই প্যাকেট চিপস আর চকলেট আইনো

স্বামী: আর?

স্ত্রী: আর কিছু না। তবে ফেরার পথে এক ডজন ডিম আর এক প্যাকেট নুডলস আইনো

স্বামী: আর?

স্ত্রী: আর কী! তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে আনতে পারলে ভালো হতো। অনেক দিন নতুন কিছু পরো না

স্বামী: আর?

স্ত্রী: আচ্ছা, আমার জন্য একটা শাড়ি দেখো। সস্তা হলে কিনো

স্বামী: আর?

স্ত্রী: কী আর! যাও, যাও। এতক্ষণে বাজার বন্ধ হয়ে যাবে

স্বামী: আচ্ছা, টাকা দাও

স্ত্রী: টাকা? তোমার কাছে নেই?

স্বামী: আছে। হাজারখানেক। কিন্তু বাজারের টাকা তো লাগবে!

স্ত্রী: তাইলে আর–আর করলা কেন?

স্বামী: আর–আর করলাম দেখার জন্য যে তুমি কত দূর যাও!

স্ত্রী: ফাইজলামি করো?

স্বামী: না, অত সাহস আছে?

স্ত্রী: জিজ্ঞেস যখন করেছ, আনতে তোমাকে হবেই। কীভাবে আনবা, জানি না

স্বামী: কারও কাছ থেকে ধারও তো পাব না!

স্ত্রী: আমি জানি না

স্বামী: সরি!

স্ত্রী: সব সরির হয় না ক্ষমা, কইলে সরি...

টেস্ট ক্রিকেটাররা যখন সংসদে ভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই! কমলাকান্ত ককটেলবন্দী আমার আছে পাসপোর্ট