আন্তর্জাতিক ইনকামিং কলের বিপরীতে অর্জিত ২৫৯ কোটি ৬২ লাখ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি এবং রাতুল টেলিকমের পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।...
