ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের আদেশে সংক্ষুব্ধ ব্যক্তিদের ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আদালত
সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ...
