গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় নভেম্বরের শুরুতে যখন ভারী বৃষ্টি নামে, তখন জাবের আল-কাসিহের তাঁবুতে হুড়মুড় করে পানি ঢুকে পড়ে। ভিজে যায় পরিবারের বিছানাপত্র, নষ্ট হয় খাবারদাবার। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা আল-কাসিহ আল জাজিরাকে জানান, গত শীতেও তার আশ্রয়শিবির তিন থেকে চারবার পানিতে ডুবে গিয়েছিল।
বারবার বন্যার কারণে তখনই আশপাশের অনেক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এবারও সেই একই...
