সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ তোলেন। মন্ত্রীর জবাবের সময় হইচই করেন ১১ দলীয় জোটের এমপিরা।
এসময় মন্ত্রী বলেন, ‘আমি নতুন মন্ত্রী, বক্তব্য দেওয়ার...
