বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বিভাগের কাছে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে ছয় মাসের বকেয়াসহ ১২ মাসের জন্য এ অর্থ চাওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন,...