'আমরা যদি যুদ্ধ শেষ না করি, যুদ্ধই আমাদের শেষ করিয়া দিবে'-ইংরেজ লেখক এইচ জি ওয়েলসের এই সতর্কবাণী আজিকার যুদ্ধবিক্ষুব্ধ বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক হইয়া উঠিয়াছে। বিশেষ করিয়া বলিতে হয় ইউক্রেন যুদ্ধের কথা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত চার বৎসরেও থামানো যায় নাই।
বরং হামলা, পালটা হামলা এবং অস্ত্রের তীব্র প্রতিযোগিতায় ইহা ক্রমেই দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ ধারণ করিতেছে। এই যুদ্ধে প্রাণহানির...
