মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কয়েক দফা অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় ছয় দফায় অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায়...
