বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ
রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড...
