মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় এ ঘটনা ঘটে
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল একটি বাড়িতে। এ সময় সেখানে বিমান হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৭ জনের মরদেহ...
