কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও খাবারের স্টল, আবার কোথাও নানা পণ্যের অস্থায়ী বাজার। রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাতের নিয়মিত চিত্র এটি। তবে সেই চেনা দৃশ্য এখন বদলাতে শুরু করেছে।

বিশেষ করে উত্তর সিটি করপোরেশনের মিরপুর এলাকায় উচ্ছেদের মাধ্যমে ব্যস্ত সড়কগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি, তৈরি হচ্ছে পরিচ্ছন্ন ও সবুজ নগরীর নতুন আবহ। দক্ষিণে কিছু এলাকায় হকারমুক্ত হলেও এখনো গুলিস্তানে...